প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ গ্রেফতার ৩ জন - The News Lion

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ গ্রেফতার ৩ জন




দি নিউজ লায়ন ;  স্বামীর জমানো টাকা হাতাতে প্রেমিককে ডেকে এনে মুখে সেলোটেপ জড়িয়ে হাত-পা বেঁধে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে।আর এই কাজে নিজের দুই ছেলেও সঙ্গ দিয়েছিল বলে অভিযোগ।এমনি চাঞ্চল্যকর  ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার চার নম্বর ওয়ার্ডের  ভগবানপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বালিগঞ্জ কসবা 


এলাকার বাসিন্দা সুভাষ হালদার।তার স্ত্রী ও দুই ছেলে প্রায় দুই বছর ধরে আলাদা থাকে।ফলে সুভাষ হালদারের স্ত্রী ও দুই ছেলে ডায়মন্ডহারবারের ভগবানপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত।এদিকে দশ-বারোদিন আগে সুভাষ হালদার কে বাড়িতে আস্তে বলে স্ত্রী ও ছেলেরা।সেইমতো  ডায়মন্ডহারবারে চলে আসে  সুভাষ হালদার।গত ১১ ডিসেম্বর দুপুরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


ফলে সুভাষ হালদার অচেতন হয়ে পড়লে তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক ও দুই ছেলে মুখে সেলোটেপ জড়িয়ে হাত-পায়ে শক্ত দড়ি দিয়ে বেঁধে বিছানার এক কোনে ফেলে রাখে বলে অভিযোগ।সারা রাত এই ভাবেই পড়ে থাকে সুভাষ হালদার।পরের দিন দুপুরে বাড়ির মালিকের সন্দেহ হওয়ায় তিনি কয়েক জন প্রতিবেশীদের বিষয়টি জানায়।স্থানীয় মানুষজন ঘরের মধ্যে ঢুকে দেখে অচৈতন্য হয়ে পড়ে আছে সুভাষ হালদার।


তার মুখে সেলোটেপ লাগানো,হাত পা দড়ি দিয়ে বাঁধা।তারা সুভাষ হালদার কে উদ্ধার করে ডায়মন্ডহারবার সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানেই তার চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ সুভাষ হালদারের স্ত্রী ও দুই ছেলেকে গ্রেফতার করে।তবে সুভাষ হালদারের স্ত্রী প্রেমিক পলাতক।তার খোঁজ চালাচ্ছে পুলিশ।


রবিবার দুপুরে পুলিশ ধৃত ৩ জনকে ডায়মন্ডহারবার এসিজেএম কোর্টে তুলতে বিচারক ধৃত ৩ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।পুলিশ জানান এক ব্যক্তিকে খুনের চেষ্টা অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আর ১ জন পলাতক।তার খোঁজ চলছে।ধৃতদের কোর্টে তোলা হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.